Breaking News
মধ্যরাতে জেগে উঠলো উত্তর বঙ্গের তিন জেলার মানুষ। পার্বত্য ভুটানের সংকোশ নদীতে হরপা বানের আশঙ্কায় প্রশাসনের নির্দেশে ভুটান লাগোয়া আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলার হাজার হাজার মানুষ ঘর ছেড়ে উঁচু এলাকায় আস্তানা নিচ্ছেন প্রাণ বাঁচাতে | আর্থিক দুর্নীতির দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো আগের তৃণমূল সরকারের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হল কলকাতা পুলিশের সদর দপ্তর লাল বাজারে | গুয়াহাটির একটি হোটেলে ভয়াবহ শুটআউট।হোটেল মালিক সহ ৬ জনের মৃত্যুর খবর আসছে | প্রতারণার অভিযোগে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক সায়ন্তন সান্যালকে বধর্মান থেকে গ্রেফতার করল পুলিশ | গ্রেটার নয়ডা বিমানবন্দরের নাম বদল করলো উত্তরপ্রদেশ সরকার। নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী আন্তর্জাতিক বিমানবন্দর।ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের   মধ্যরাতে জেগে উঠলো উত্তর বঙ্গের তিন জেলার মানুষ। পার্বত্য ভুটানের সংকোশ নদীতে হরপা বানের আশঙ্কায় প্রশাসনের নির্দেশে ভুটান লাগোয়া আলিপুরদুয়ার, কোচবিহার, ও জলপাইগুড়ি জেলার হাজার হাজার মানুষ ঘর ছেড়ে উঁচু এলাকায় আস্তানা নিচ্ছেন প্রাণ বাঁচাতে | আর্থিক দুর্নীতির দায়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো আগের তৃণমূল সরকারের প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী গায়ক ইন্দ্রনীল সেন। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হল কলকাতা পুলিশের সদর দপ্তর লাল বাজারে | গুয়াহাটির একটি হোটেলে ভয়াবহ শুটআউট।হোটেল মালিক সহ ৬ জনের মৃত্যুর খবর আসছে | প্রতারণার অভিযোগে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর সদ্য প্রাক্তন আপ্ত সহায়ক সায়ন্তন সান্যালকে বধর্মান থেকে গ্রেফতার করল পুলিশ | গ্রেটার নয়ডা বিমানবন্দরের নাম বদল করলো উত্তরপ্রদেশ সরকার। নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদী আন্তর্জাতিক বিমানবন্দর।ঘোষণা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

রাখী উৎসব

রাখী উৎসব

[ সুবল সরদার ]

রাখী উৎসব প্রাণের উৎসব, প্রেমের উৎসব। এমন প্রেমের পরশ আর কোথাও পাবে না রাখী উৎসব ছাড়া। প্রজাপতির রঙিন ডানা, রাঙা কৃষ্ণচূড়ার আগুন, রামধনুর সাতরঙের চেয়েও বেশি রাঙা এই রাখী উৎসব। গোলাপের উষ্ণতা, কবিতার স্নিগ্ধতা — সবাইকে ছাড়িয়ে যায় প্রেমের এইটুকু ছোঁয়া।

প্রিয়ার চোখের স্বপ্ন, সোনালী সন্ধ্যার আলোর মতো রাখী মিষ্টি প্রেমের ছোঁয়া নিয়ে আসে। শ্রাবণী পূর্ণিমায় যখন আকাশ বাতাস স্নিগ্ধ, তখন রাখী বন্ধন বিনি সুতোর মালার মতো দুই হৃদয়কে জড়িয়ে এক করে দেয় প্রভাতের আলোকধারায়। আলোর বীণায় হৃদয় ওঠে নেচে, মন গেয়ে ওঠে অজানা গান।

এত প্রেম, এত রূপ, এত সুখ লুকিয়ে থাকে ওই একটুকরো সুতোর বাঁধনে! রাখীর পরশে ফুলের মতো কোমল অঙ্গ-প্রত্যঙ্গে প্রেমের কবিতা রচনা হয়। তুমি আমার, আমি তোমার — এই ছোট্ট অঙ্গীকারে, এই গভীর প্রত্যয়ে ভালোবাসার বন্ধন চিরন্তন হয়ে ওঠে।

৩৬৪ দিন অপেক্ষা করি। ক্যালেন্ডারের পাতা উল্টে যাই। ৩৬৫তম দিনে ক্ষণিকের তোমায় পাওয়া, পুণ্য লগ্নে, হাসি বিনিময় — তোমার হাতের রাখিখানি বাঁধো আমার দক্ষিণ হাতে, আমার হৃদয়ের গভীরে।

সারা বিশ্ব একসূত্রে গাঁথা মালার মতো দোলা খায়, একই সুরে গান গেয়ে ওঠে — আমরা সবাই এক। ডিজিটাল যুগে আমরা যন্ত্রে বন্দি, মনে দূরত্ব, তবু এই একটুকরো সুতো সেই দূরত্ব ঘুচিয়ে দুই মনকে নিবিড়ভাবে এক করে দেয়।

তাই পৃথিবীতে হিংসা-ঘৃণা-বিভেদের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদী উৎসবের নাম রাখী উৎসব। প্রেমে জীবন, প্রেমে মুক্তি, প্রেমেই শান্তি। রাখীতে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

[ সুবল সরদার ]

 

Explore more opinions, analysis, and insights by Sujit Chatterjee .